বিএমইউতে হামের রোগীদের জন্য ৮ শয্যার বিশেষ ওয়ার্ড চালু

বিএমইউতে হামের রোগীদের জন্য ৮ শয্যার বিশেষ ওয়ার্ড চালু

জাতীয়

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বাড়ায় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশেষায়িত হাম ওয়ার্ড চালু করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিএমইউ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইউয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানিয়েছেন, সি ব্লকের দ্বিতীয় তলায় হাম আক্রান্ত রোগীদের জন্য আট শয্যার একটি ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি ওয়ার্ডটির পরিসর সম্প্রসারণ করা হয়েছে।

হাম শনাক্ত ও রোগীদের চিকিৎসার জন্য একটি স্ক্রিনিং সেন্টারও চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান ও উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ওয়ার্ড পরিদর্শন করেন।

বর্তমানে ওয়ার্ডটিতে চারজন রোগী ভর্তি রয়েছেন। হাম পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এছাড়া ২ নম্বর বহির্বিভাগে একটি স্ক্রিনিং সেন্টার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এফ ব্লকের দ্বিতীয় তলায় একটি সম্প্রসারিত আইসোলেশন ওয়ার্ড স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।