যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যু'দ্ধ'বি'র'তি'র প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, তীব্র হচ্ছে সংঘাত

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যু’দ্ধ’বি’র’তি’র প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, তীব্র হচ্ছে সংঘাত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে চলমান যুদ্ধে ৩৬তম দিনেও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইরান। শুক্রবার ইরানের হামলা ও প্রতিরক্ষামূলক ব্যবস্থায় মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে তিনটি যুদ্ধবিমান ও একটি উন্নত ড্রোন ভূপাতিত করার কথাও জানানো হয়।

এ পরিস্থিতিতে তেহরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ওয়াশিংটন। তবে ইরানি আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একটি বন্ধুদেশের মাধ্যমে ১ এপ্রিল এই প্রস্তাব পাঠানো হলেও মধ্যস্থতাকারী দেশের নাম প্রকাশ করা হয়নি।

কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার মধ্যেই সংঘাত আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে সিএনএন। এ ঘটনায় একজন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হলেও অপর সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী।

বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার কারণে পরিস্থিতি দ্রুত শান্ত হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে।