স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যথাযথ মনোযোগের অভাবে হাম-রুবেলা প্রতিরোধ কার্যক্রমে ঘাটতি ছিল। রবিবার (৫ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়ালি হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সরকার ২০২৬ সালের মধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা এবং হামজনিত শিশুমৃত্যু শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ জন্য টিকাদান কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে এটি সারা দেশে বিস্তৃত করা হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কক্সবাজারের দুটি উপজেলায় প্রায় ১ লাখ ২০ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।
