জামিন পেলেন দীপু মনি

জামিন পেলেন দীপু মনি

আইন-আদালত

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলার মধ্যে এক মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

একই সঙ্গে বাকি ছয় মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানিসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৩৮টির বেশি মামলা রয়েছে বলে জানা গেছে। হাইকোর্টের এ আদেশের ফলে একটি মামলায় জামিন পেলেও বাকি ছয় মামলার বিষয়ে পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করতে হবে।