জাতীয় পরিবেশ পদক-২০২৫ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় পরিবেশ পদক-২০২৫ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক-২০২৫ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিজয়ীদের হাতে পদক তুলে দেন। এ সময় বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

ব্যক্তি পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে মো. হাসমত আলী, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে মো. মনির হোসেন এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুস সালাম পদক লাভ করেন।

প্রতিষ্ঠান পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, শিক্ষা ও প্রচারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট জাতীয় পরিবেশ পদক-২০২৫ অর্জন করেছে।