২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু আগামী ৭ জানুয়ারি

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু আগামী ৭ জানুয়ারি

শিক্ষা

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত। নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই।

প্রস্তুতির সময় নিয়ে উদ্বেগ শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসির টেস্ট বা নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ করা হবে ১৮ নভেম্বরের মধ্যে। ফলে টেস্ট পরীক্ষার পর শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য প্রায় দুই মাস বা তার কিছু কম সময় পাবে। অন্যান্য বছর ২ থেকে ৩ মাস সময় পাওয়া গেলেও এবার সময় কমে আসায় অভিভাবক ও শিক্ষার্থীদের মনে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।

তবে অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান বলেন: “শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যসূচি শেষ করে টেস্ট পরীক্ষা নিলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় কোনো ঘাটতি বা সমস্যা হবে না।”পরীক্ষার সময়সূচি স্বাভাবিক করার উদ্যোগদীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি ও এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা মহামারির পর থেকে শিক্ষাবর্ষের সেই সূচি এলেমেলো হয়ে যায়। উদাহরণস্বরূপ, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল এবং এইচএসসি শুরু হয় ২ জুলাই।

শিক্ষাবর্ষের হারিয়ে যাওয়া সময় পুনরুদ্ধার করা এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেশনজট এড়াতে ২০২৭ সালের জানুয়ারি থেকেই এসএসসি পরীক্ষা নেওয়ার ঐতিহাসিক এই পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।