দলের নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করলে কঠোর ব্যবস্থা: রিজভী

দলের নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করলে কঠোর ব্যবস্থা: রিজভী

জাতীয়

সারাদেশে বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নানা ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেই বিএনপি এগিয়ে যাচ্ছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা বিএনপির অন্যতম প্রধান দায়িত্ব। কেউ দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কিংবা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপিকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র থাকলেও দল তা মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছে। জনগণের জন্য কাজ করার কারণে বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা ও জনপ্রিয়তা বাড়ছে বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, স্থানীয় নির্বাচনে কোন এলাকায় কে প্রার্থী হবেন, তা স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই নির্ধারণ করা হবে।