দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৩ জন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৮৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮০ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।
এর আগে, বুধবার প্রকাশিত প্রতিবেদনে একদিনে সারাদেশে ১১ শিশুর মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। ওই ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২৭০ জন।
হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর নিয়মিতভাবে রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য প্রকাশ করছে। হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
