সিদীপে ৪০০ পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ৩২,৩৮০ টাকা

সিদীপে ৪০০ পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ৩২,৩৮০ টাকা

চাকরির খবর দেশ জুড়ে বাংলাদেশ

বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসে (সিদীপ) ৪০০ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি দুটি ক্যাটাগরিতে ফিল্ড অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

১. পদের নাম: ফিল্ড অফিসার (গ্রেড-১৫)

– পদসংখ্যা: ২০০টি
– শিক্ষানবিশকাল: ৬ মাস
– শিক্ষানবিশকালে বেতন: ২৪ হাজার ৫০০ টাকা (সর্বসাকুল্যে)
– স্থায়ীকরণের পর বেতন: ৩২ হাজার ৩৮০ টাকা (মোট)

২. পদের নাম: ফিল্ড অফিসার (গ্রেড-১৬)

– পদসংখ্যা: ২০০টি
– শিক্ষানবিশকাল: ৬ মাস
– শিক্ষানবিশকালে বেতন: ২২ হাজার ৫০০ টাকা (সর্বসাকুল্যে)
– স্থায়ীকরণের পর বেতন: ২৯ হাজার ৫১০ টাকা (মোট)

অন্যান্য সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত কর্মীরা বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রযোজ্য ক্ষেত্রে উৎসাহ বোনাস, বদলিজনিত ভাতা ও ভ্রমণ ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

স্থায়ী হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা ও পেনশন সুবিধা দেওয়া হবে।

এ ছাড়া মোটরসাইকেল ব্যবহারের শর্তে মাসিক ২ হাজার ১০০ টাকা জ্বালানি ভাতা এবং ৫০০ টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা পাওয়া যাবে। তবে এ সুবিধা পেতে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

 আবেদনের নিয়ম ও ঠিকানা

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার জন্য চারটি জোনের ঠিকানা দেওয়া হয়েছে।

১. গাজীপুর জোন (বোর্ডবাজার ব্রাঞ্চ):

বাড়ি নং-৫৪৬, উত্তর খাইলকৌর বটতলা রোড, জাতীয় বিশ্ববিদ্যালয় গেটের বিপরীত দিকে, বোর্ডবাজার, গাজীপুর সদর, গাজীপুর-১৭০৪।

২. ঢাকা জোন (আদাবর ব্রাঞ্চ):

বাসা নং-৫৪৫, রোড নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা।

৩. ব্রাহ্মণবাড়িয়া জোন (ফুলবাড়িয়া ব্রাঞ্চ):

১০৪৭ (ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি), ফুলবাড়িয়া পশ্চিম, বিরাসার বাসস্ট্যান্ড, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া-৩৪০০।

৪. চাঁদপুর জোন (তরপুরচন্ডী ব্রাঞ্চ):

খলীশাডুলি (হাজী বিল্লাল সাহেবের বাড়ি), পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত দিকে, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০।

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা

১. জামানত হিসেবে ৫ হাজার টাকা জমা দিতে হবে। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, এই অর্থ লভ্যাংশসহ ফেরতযোগ্য।

২. সিদীপ জানিয়েছে, প্রধান কার্যালয় ছাড়া অন্য কোনো মাধ্যমে (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) তারা আর্থিক লেনদেন করে না।

৩. নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতারক চক্র টাকা দাবি করলে তা না দেওয়ার জন্য প্রার্থীদের সতর্ক করেছে সংস্থাটি।

আবেদনের শেষ তারিখ: ২৮ নভেম্বর ২০২৬।