যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।এর আগে, চলতি মাসের শুরুতে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ। ওই বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে।
এদিকে, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসান ঘটাতে সক্রিয়ভাবে মধ্যস্থতা করে আসছে কাতার। দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমাধানের পথ তৈরিতে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছে।
