সিলেট-৩ আসনের এমপি এম এ মালেকের বাড়িতে আ'গু'ন

সিলেট-৩ আসনের এমপি এম এ মালেকের বাড়িতে আ’গু’ন

জাতীয় দেশ জুড়ে

সিলেট-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সময় বাড়িতেই অবস্থান করছিলেন সংসদ সদস্য এম এ মালেক। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশের দাবি, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ঘটনায় কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এম এ মালেকের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটল।