মা হওয়ার পর বছরে এক সিনেমা করবেন আলিয়া ভাট

মা হওয়ার পর বছরে এক সিনেমা করবেন আলিয়া ভাট

২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে প্রবেশের পর থেকে আলিয়া ভাট নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। দশকেরও বেশি সময় ধরে বড় বাজেটের সিনেমা ও নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে তার ব্যস্ততা প্রমাণ করেছে, যে আলিয়া এখন বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী। তবে ক্যারিয়ারের তুঙ্গে থাকলেও এবার ব্যক্তিগত জীবনের জন্য বড় সিদ্ধান্ত […]

সম্পূর্ণ পড়ুন
ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যা: মোবাইল উদ্ধারসহ আরও এক আসামি গ্রেপ্তার

ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যা: মোবাইল উদ্ধারসহ আরও এক আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে এরশাদ (২৭) নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ভালুকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় দিপুকে মারধরের ঘটনায় সরাসরি অংশ নেন এরশাদ। ঘটনার পর নিহত দিপুর ব্যবহৃত মোবাইল ফোনটি তিনি নিয়ে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের অবস্থান শনাক্ত […]

সম্পূর্ণ পড়ুন
প্রকৃত তথ্য জেনে সংবাদ প্রকাশের আহ্বান জামায়াত আমিরের

প্রকৃত তথ্য জেনে সংবাদ প্রকাশের আহ্বান জামায়াত আমিরের

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এবং তা ঘিরে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভারতের কূটনীতিকদের সঙ্গে কোনো গোপন বৈঠক হয়নি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান জানান, অসুস্থ থাকার সময় অন্যান্য দেশের কূটনীতিকদের মতো […]

সম্পূর্ণ পড়ুন
খালেদা জিয়ার জানাজা সম্পন্ন: সংসদ ভবনে লাখো মানুষের ঢল, কফিন কাঁধে নেন আজহারী

খালেদা জিয়ার জানাজা সম্পন্ন: সংসদ ভবনে লাখো মানুষের ঢল, কফিন কাঁধে নেন আজহারী

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় লাখো মানুষ অংশ নেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজায় ইমামতি করেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিতে দেখা যায় জনপ্রিয় ইসলামী বক্তা […]

সম্পূর্ণ পড়ুন
মায়ের জানাজায় দোয়া চাইলেন তারেক রহমান

মায়ের জানাজায় দোয়া চাইলেন তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। এই সময়ে পরিবার এবং দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি মায়ের জন্য দোয়া চেয়ে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। জানাজার আগমুহূর্তে তারেক রহমান বলেন, “আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। এখানে উপস্থিত সকল […]

সম্পূর্ণ পড়ুন
খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন

খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়। এই নামাজে জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পরিচালনা করেন। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. […]

সম্পূর্ণ পড়ুন
খালেদা জিয়ার জানাজায় তিন বাহিনী প্রধান

খালেদা জিয়ার জানাজায় তিন বাহিনী প্রধান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত হয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জানাজাস্থলে পৌঁছান। জানাজা শেষে তিন বাহিনীর প্রধান মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ […]

সম্পূর্ণ পড়ুন
কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন

কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন

কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন। মঙ্গলবার রাতের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান তাঁর স্বামী, আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। পরে নিজেও কালের কণ্ঠকে এই খবর নিশ্চিত করেন সালমা। গায়িকা জানান, প্রায় এক মাস আগে, ২৯ নভেম্বর, তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। এ নিয়ে আর কিছু বলতে […]

সম্পূর্ণ পড়ুন
মালাইকা অরোরা জানালেন, দ্বিতীয় বিয়ে আপাতত তাঁর জন্য নয়

মালাইকা অরোরা জানালেন, দ্বিতীয় বিয়ে আপাতত তাঁর জন্য নয়

অভিনেত্রী মালাইকা অরোরা আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকেই ব্যক্তিগত জীবন ঘিরে নানা জল্পনা চলছিল। অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মালাইকা। মালাইকা ও আরবাজের বিচ্ছেদ হয় ২০১৬ সালে। তাঁদের একমাত্র পুত্র আরহান, বর্তমানে ২২ বছর বয়সী। বিচ্ছেদ হলেও সন্তানকে নিয়ে দুজনই এখনো একসঙ্গে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি […]

সম্পূর্ণ পড়ুন
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (৩০ ডি‌সেম্বর) রাতে ঢাকা এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের স‌চিব এম ফরহাদুল ইসলাম। মঙ্গলবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সফর সাবেক নেত্রীর প্রতি […]

সম্পূর্ণ পড়ুন