সাফজয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা দেবে সেনাবাহিনী

সাফ নারী ফুটবলে জয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে দেওয়া হবে এক কোটি টাকা পুরস্কার। গতকাল শুক্রবার আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাফ নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় নারী ফুটবল দলকে সেনাবাহিনী ২৭ সেপ্টেম্বর সংবর্ধনা দেবে। একই সঙ্গে এক কোটি টাকা পুরস্কার দেবে তারা। গত বুধবার কাঠমাণ্ডুর […]

সম্পূর্ণ পড়ুন

কলসিন্দুরের ৮ ফুটবলার পেলো চার লাখ টাকা

নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর আনন্দে ভাসছে সারা দেশ। এবারের দলে ছিল ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের আট নারী ফুটবলার। তাদের প্রত্যেকের পরিবারকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে কলসিন্দুর গ্রামে ফুটবলার সানজিদার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে নগদ টাকা তুলে দেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার […]

সম্পূর্ণ পড়ুন

সাফজয়ী মাসুরা এবার মোটর ভ্যান কিনে দেবেন বাবাকে

ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। সোমবার ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ জেতেন সাবিনা খাতুনরা। এরপর থেকেই সারা দেশ বইছে আনন্দধারা। যারা এই শিরোপাজয়ের কুশীলব, তাদের পরিবারে আনন্দের মাত্রাটা যেন একটু বেশিই। ডিফেন্ডার মাসুরা পারভীনের পরিবারও ভাসছে তেমন আনন্দেই। তার মা ফাতেমা খাতুন তার কঠোর পরিশ্রম, চোয়ালবদ্ধ প্রতিজ্ঞাটা […]

সম্পূর্ণ পড়ুন

সাবিনা সবার কাছে কৃতজ্ঞ, ফুটবলকে জীবিত দেখছেন ছোটন

বাংলাদেশের ফুটবল তো বটেই, ক্রীড়াঙ্গনই একটি বিশেষ দিন পার করেছে গতকাল। সাফজয়ী সাবিনা খাতুনদের এক নজর দেখার জন্য রাস্তায় মানুষ অপেক্ষায় ছিল সন্ধ্যা পর্যন্ত। সাধারণত বিমানবন্দর থেকে মতিঝিলস্থ বাফুফে ভবনে আসতে দেড় থেকে দুই ঘণ্টার বেশি সময় লাগে না। আজ সাবিনাদের আসতে চার ঘণ্টার বেশি সময় লেগেছে। ছাদ খোলা বাসে এত সময় লাগলেও বিষয়টি দারুণ […]

সম্পূর্ণ পড়ুন

সাকিবকে পেয়েই জ্বলে উঠল গায়ানা

চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানকে দলে টেনেছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তবে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে এতদিন পায়নি দলটি। সময়ের সেরা এই অলরাউন্ডার যোগ দিয়েছেন দিনদুয়েক আগে। তার আগে গায়ানার অবস্থা খুব একটা সুখকর নয়। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জিতেছে মোটে একটি ম্যাচে। বর্তমানে দলটির অবস্থান লিগ টেবিলের একেবারে তলানিতে। তবে সাকিব দলে যোগ […]

সম্পূর্ণ পড়ুন

মুস্তাফিজও খেলবেন টি-টেন লিগে

সাকিব আল হাসান, তামিম ইকবালের পর টি-টেনে নাম লেখালেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। টি-টেনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে টে-টেন কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই নতুন করে ড্রাফটে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল। সর্বশেষ এবার ড্রাফটে নাম উঠলো মুস্তাফিজের। টি-টেন কতৃপক্ষ তাঁদের পেজে এ বিষয় নিশ্চিত করে লেখেন, ‘ব্যাটাররা সাবধান! ডেভিড উইলি, দুশমান্থা চামেরা, মুস্তাফিজুর রহমান, […]

সম্পূর্ণ পড়ুন

টেস্ট থেকে অবসর নিলেন পেসার রুবেল

দুদিন ধরেই রুবেল হোসেনকে নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। একটা বড় ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত সেটি সত্যি হলো। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন জাতীয় দলের এই সিমার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। সোমবার সকালে রুবেল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। […]

সম্পূর্ণ পড়ুন

আবুলের এলোমেলো বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারল বাংলাদেশ (ভিডিও)

সীমিত ওভারের ম্যাচে আরও একবার অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু শেষ ওভারে আবুল হোসেন রাজুর এলোমেলো বোলিংয়ে অসিদের হারানোর সব স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায়। অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে চলতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে রোববার রাতে অস্ট্রেলিয়া লিজেন্ডসদের কোণঠাসা করে ফেলে বাংলাদেশের লিজেন্ডসরা। ম্যাচের ভাগ্য গড়ায় শেষ ওভার পর্যন্ত। ১৯ তম ওভারে অধিনায়ক মোহাম্মদ শরীফ […]

সম্পূর্ণ পড়ুন

পাঁচ মিনিটেই মেসির গোল, শীর্ষে উঠল পিএসজি (ভিডিও)

প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে লিওনেল মেসির এবারের মৌসুমটি দারুণ কাটছে। নিয়মিত গোল পাচ্ছেন, গোল করাচ্ছেন। প্যারিসের দলে সেই বার্সার মেসি। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাকাইবা হাইফার বিপক্ষে উয়েফা গোল পান লিওনেল মেসি। এবার অলিম্পিক লিওনের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচেও প্রতিপক্ষের জালে বল জড়াতে সক্ষম হলেন আর্জেন্টাইন জাদুকর। ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথাতেই দুর্দান্ত এক […]

সম্পূর্ণ পড়ুন

বিশ্বকাপ বাছাইয়ে আজ নিজেদের প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ

নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ। এই পরীক্ষায় নিগার সুলতানা জ্যোতির দল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। এবার মাঠে নামার আগেই জোড়া ধাক্কা খেয়েছে টাইগ্রেস শিবির। অভিজ্ঞ পেসার ও সাবেক অধিনায়ক জাহানারা আলমকে হারিয়েছে বাংলাদেশ। চোটের কারণে খেলতে পারছেন না তিনি। […]

সম্পূর্ণ পড়ুন