ভাগিনার বাড়িতে বিয়ের দাবীতে মামীর অনশন

চাঁদপুরের ফরিদগঞ্জে সাবেক স্বামীর ভাগ্নের বাড়িতে স্ত্রীর অধিকারের দাবীতে অবনশন করছেন সীমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ। আজ বুধবার (২৯ জুন) উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। পরে ৯৯৯ পুলিশ সংবাদ পেয়ে বিষয়টি সুরাহা করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অনুরোধ করে। অনশনরত সীমা আক্তার জানান, উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের […]

সম্পূর্ণ পড়ুন

আবাসিক হোটেলে অনৈতিক কাজ, বিশেষ মুহূর্তে ধরা নারীসহ ৩৮ জন

বগুড়ায় শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩৮ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৩৮ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং বাকি ১৫ জন নারী। এদের অধিকাংশের বাড়ি বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ফেনী, নেত্রকোণা, ভোলা, টাঙ্গাইল, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, নওগাঁ, দিনাজপুর, বরিশাল […]

সম্পূর্ণ পড়ুন

পদ্মা সেতুর নাট খোলার ঘটনায় আরেক যুবক গ্রেফতার

দেশের সর্ববৃহৎ স্থাপনা পদ্মা সেতুর নাট খুলে ভিডিও ধারণ করার ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয় মাহদি হাসান নামের ওই যুবককে। রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসির প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. […]

সম্পূর্ণ পড়ুন

ক্লাস না করে আড্ডা, শিক্ষক শাসন করায় ছাত্রীর আত্মহত্যা

সকালে স্কুলে গিয়ে দুপুরে বাড়িতে আসার পর নিজ ঘর থেকে উর্মী আক্তার অহনা (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার সিংজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বেড়িবাঁধ এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আক্তার অহনা সিংজোড় বেড়িবাঁধ এলাকার জাফর আহমেদের মেয়ে এবং ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। স্থানীয় […]

সম্পূর্ণ পড়ুন

শিক্ষক বাবার ৫ সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ছায়েদ উল্যার মেয়ে জান্নাতুল ফেরদৌস। সন্তানের এমন সাফল্যে মা-বাবা ও পরিবারে থাকে বাঁধভাঙা উচ্ছ্বাস। কিন্তু পরিবারটির কাছে এমন সাফল্য নিতান্তই স্বাভাবিক। ভ্রু কোঁচকানোর মতো কথা! কারণ, শিক্ষক ছায়েদ উল্যার আরও চার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন। তাই পরিবারটির প্রতি রয়েছে গ্রামবাসীর বিশেষ […]

সম্পূর্ণ পড়ুন

পদ্মা সেতু: ‘ষড়যন্ত্রকারীদের’ চিহ্নিতে কমিশন গঠনের নির্দেশ

দেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতুতে ‘দুর্নীতির মিথ‌্যা গল্প’ বানানোর নেপথ‌্যে থাকা ‘ষড়যন্ত্রকারীদের’ খুঁজে বের করতে সরকারকে কমিশন গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাঁচ বছর আগে জারি করা রুলের শুনানির পর মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত আগামী ৩০ দিনের মধ্যে এই কমিশন গঠন […]

সম্পূর্ণ পড়ুন

নিষেধাজ্ঞার মধ্যে বাইক আরোহীরা পদ্মা সেতু পার হচ্ছেন যেভাবে

পদ্মা সেতু সাধারণের জন্য খুলে দেওয়ার দিনেই ঘটে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা। ১০৫ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালিয়ে নিহত হন দুই যুবক। অথচ সেতুতে গাড়ির গতি ৮০ কিলোমিটারের ওপরে তোলা নিষিদ্ধ। দুর্ঘটনার পর পরই পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েন রোববার সেতু পাড়ি দিয়ে দুই প্রান্তে আসা বাইকাররা। তারা কীভাবে […]

সম্পূর্ণ পড়ুন

বনশ্রীতে জুতার কারখানায় আগুন

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, খবর পেয়ে সোমবার সকাল ১০.৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট জুতা কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বেলা ১১ টা ৩৫ মিনিটে আগুন […]

সম্পূর্ণ পড়ুন

শিক্ষার্থীর স্টাম্পের পিটুনিতে শিক্ষকের মৃত্যু

ইভটিজিংসহ নানা উশৃঙ্খলার কারণে শাসন করায় ঢাকায় আশুলিয়ায় উৎপল কুমার সরকার (৩৫) নামের এক কলেজ শিক্ষককে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছে একই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী। সোমবার ভোর ৫ টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষক মারা যান। এর আগে শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড […]

সম্পূর্ণ পড়ুন

পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ২০ টাকা

ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের হিলি বন্দরের খুচরাবাজারে দেশীয় পেঁয়াজ কেজিতে দাম বেড়েছে ২০ টাকা। গত দুদিন আগে খুচরাবাজারে পেঁয়াজ বিক্রয় হয়েছে ৩০ টাকা কেজি দরে। এখন সেই পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৫০ টাকা কেজি দরে। দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। সরবরাহ কমার কারণে বেড়েছে দাম বলছেন ব্যবসায়ীরা। শনিবার সকালে হিলির কাঁচাবাজার ঘুরে […]

সম্পূর্ণ পড়ুন