ধামরাইয়ে ২ ভাইয়ের নিরুদ্দেশ নাটক, গ্রামবাসীকে হয়রানি

ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের নিরুদ্দেশ হয়ে যাওয়ার নাটকে হয়রানির শিকার হচ্ছেন নিরীহ গ্রামবাসী। প্রথমে ছোটভাই আফাজ উদ্দিন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার খলিলাবাদ এলাকায় আত্মগোপন করেন। এ ঘটনায় তার বড়ভাই মো. বাদশা মিয়াসহ নিরিহ গ্রামবাসীর বিরুদ্ধে তার স্ত্রী জোসনা আক্তার বাদী করে থানায় একটি গুমের মামলা করেন। দেড় […]

সম্পূর্ণ পড়ুন

ঢাকায় পৌঁছেছে গাফফার চৌধুরীর লাশ

দেশবরেণ্য সাংবাদিক, লেখক, কলামিস্ট ও একুশের অমর গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দেশে পৌঁছেছে। বাংলাদেশ হাইকমিশন লন্ডনের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার বেলা ১১টার কিছু সময় পর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ এসে পৌঁছায়। সেখানে সরকারের পক্ষ থেকে তার লাশ গ্রহণ করেনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শাহজালাল বিমানবন্দর থেকে লাশ […]

সম্পূর্ণ পড়ুন

১২ ঘন্টা পর উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলস্টেশনের সামনে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ১২ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় ৪ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়। এর পর থেকে বন্ধ ছিল ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে ট্রেন যোগাযোগ। […]

সম্পূর্ণ পড়ুন

যৌতুকবিহীন বিয়ে ৪০ এতিম কন্যার!

চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় বাবা মারা যান ইয়াসমিন আরার। এরপর চলে আসেন এতিম বালিকাদের জন্য গঠিত দিনাজপুর শিশু নিকেতনে। পড়াশোনা করেন এইচএসসি পর্যন্ত। গত বছর পার্বতীপুর উপজেলার মোহাম্মদপুর এলাকার আব্দুর সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়। গত দুই বছরে তার মতো ৪০ এতিম কন্যাকে যৌতুকবিহীন বিয়ে দিয়েছে শিশু নিকেতন। শুক্রবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে শহরের […]

সম্পূর্ণ পড়ুন

পাচার অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

বিদেশে পাচার করা অর্থ দেশে ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহায়তা করবে সরকার। খুব শিগগিরই বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে […]

সম্পূর্ণ পড়ুন

ঢাবিতে ফের ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃস্পতিবার বেলা ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে ছাত্রদলের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। এদিন সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিতে থাকে […]

সম্পূর্ণ পড়ুন
BNP news tangail - bdnews 1971

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকালে শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এডভোকেট ফরহাদ […]

সম্পূর্ণ পড়ুন

ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার

ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। তার ঢাকা সফরে গুম, বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগগুলো নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও বাংলাদেশের সর্বজনীন মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, এবার জাতিসংঘের উচ্চ পর্যায়ের ওই কর্মকর্তা এবং তার সফরসঙ্গীদের বাংলাদেশ সফরের প্রস্তাবে ইতিবাচক সরকার। হাইকমিশনার এবং তার […]

সম্পূর্ণ পড়ুন

উপ-মহাপরিদর্শক ঘুষের টাকাসহ হাতেনাতে আটক

দিনাজপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে ঘুষের ৮০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে শহরের বালুয়াডাঙ্গায় একটি অফিসে ফাঁদ পেতে তাকে আটক করা হয়। তিনি লাইসেন্স নবায়ন না করা ও মামলার ভয় দেখিয়ে […]

সম্পূর্ণ পড়ুন

ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু

সিরাজগঞ্জে পাথরবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (২৬ মে) দিনগত রাত ২টার দিকে সলঙ্গা থানার ঢাকা-রাজশাহী মহাসড়কের রামারচড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া থানার ছোট পাকা গ্রামের মুকুল হোসেন (৩৫) ও মনির হোসেন (৩৪), বাসাবাড়িয়া গ্রামের মকবুল হোসেন (৩৫), আবদুল হালিম (৩৫) […]

সম্পূর্ণ পড়ুন