পদত্যাগের ঘোষণা দিলেন অ্যান্থনি ফাউসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (এনআইএআইডি) প্রধান অ্যান্থনি ফাউসি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী ডিসেম্বর থেকে আর ওই দুটি পদে দায়িত্ব পালন করবেন না ৮১ বছর বয়সি এ বিশেষজ্ঞ চিকিৎসক। খবর বউমবার্গের। ডা. ফাউসি দীর্ঘ ৩৮ বছর ধরে এনআইএআইডির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় […]

সম্পূর্ণ পড়ুন

ছেলের সঙ্গে স্কুলে পড়াশোনা করছেন মাও

ছেলে রেশমের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করছেন তার মা পার্বতী সুনারও। নেপালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাঞ্চনপুর জেলার পুনর্বাসের জীবন জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করছেন বছর সাতাশের পার্বতী। বছর এগারোর রেশমের সঙ্গে স্কুল ইউনিফর্ম পরে সকালে স্কুল যান পার্বতী। ছোট ছেলে অর্জুনও থাকে সঙ্গে। খবর ডয়েচে ভেলের। পার্বতী বলেন, সন্তানের বয়সিদের সঙ্গে লেখাপড়া করতে বেশ ভালো লাগে, […]

সম্পূর্ণ পড়ুন

সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে আজাদ কাশ্মীরে নিহত ৯

পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সেনা। রোববার ভোরে আজাদ কাশ্মীরের বাগ জেলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। খবর দ্য ডনের। পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— রোববার বাগ জেলায় সেনাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ […]

সম্পূর্ণ পড়ুন

‘অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে সৌদি আরব’

চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বুধবার প্রকাশিত এক রিপোর্টে আইএমএফ পূর্বাভাস দিয়েছে যে, ২০২২ সালে সৌদি আরবের মোট দেশজ উৎপাদন সাত দশমিক ছয় শতাংশ বাড়তে পারে। প্রায় এক দশকের মধ্যে সৌদি আরবে এই প্রথম এতো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হতে যাচ্ছে বলে আইএমএফ জানিয়েছে। অন্যদিকে, ২০২৩ […]

সম্পূর্ণ পড়ুন

তুরস্ককে যে কারণে ধন্যবাদ জানালেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তুরস্কের ভূয়সী প্রশংসা করেছেন। কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদ করিডোরের মাধ্যমে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানিতে সবচেয়ে বড় ভূমিকা রাখায় আঙ্কারাকে এ ধন্যবাদ দেন তিনি। কৃষ্ণ সাগর দিয়ে যাতায়াতে ইউক্রেনের শস্যবোঝাই জাহাজের নিরাপত্তার জন্য ইস্তানবুলে স্থাপিত জয়েন্ট কোঅর্ডিনেশন সেন্টারে (জেসিসি) শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ বিবৃতিতে গুতেরেস এসব কথা বলেন। খবর আনাদোলুর। তুরস্কের […]

সম্পূর্ণ পড়ুন

প্রবল বৃষ্টির পর ভারতে বন্যা-ভূমিধসে মৃত বেড়ে ৩১

প্রবল বৃষ্টির জেরে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। শনিবার (২০ আগস্ট) দেশটির হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরাখণ্ডসহ বেশ কয়েকটি রাজ্যে এই প্রাণহানির খবর পাওয়া গেছে। মূলত ভারী বৃষ্টির পর সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। রোববার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ডেপুটি কমিশনার […]

সম্পূর্ণ পড়ুন

ভারতে সড়ক দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার রাতে রাজস্থানের পালি জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। পুলিশ সূত্রে জানা যায়, পালি জেলার সুমেরপুর এলাকায় তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া একটি ট্রাক্টর ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পাওয়া মাত্রই অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে […]

সম্পূর্ণ পড়ুন

সোমালিয়ায় হোটেলে হামলা, নিহত ১০

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। শনিবার নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানান। খবর এবিসির। হোটেল কতৃপক্ষ বলেছে, মোগাদিশুর হায়াত হোটেলে হামলার ঘটনাস্থল থেকে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী শিশুসহ অনেককে উদ্ধার করেছে। পুলিশ বলছে, হামলাকারীরা হোটেলে ঢোকার আগে দুটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং এলোপাতাড়ি গুলি […]

সম্পূর্ণ পড়ুন

বিক্রি করতে আনা ছাগল মালিকের কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল

পোষ্যদের সঙ্গে মালিকের একটা অটুট মেলবন্ধন তৈরি হয়। সেই মেলবন্ধনেরই একটি ছবি ধরা পড়েছে সম্প্রতি। গৃহপালিত পশুরা বলতে না পারলেও তারা কিন্তু আকার-ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে অনেক কিছু। পোষ্যদের সঙ্গে মালিকের একটা অটুট মেলবন্ধন তৈরি হয়। সেই মেলবন্ধনেরই একটি ছবি ধরা পড়েছে সম্প্রতি। যা ভাইরাল হয়েছে। বিক্রির জন্য পোষ্য ছাগলকে বাজারে নিয়ে গিয়েছিলেন এক ব্যক্তি। […]

সম্পূর্ণ পড়ুন

সিরিয়ায় বাজারে গোলাবর্ষণ, নিহত ১৪

সিরিয়ার উত্তরাঞ্চলে একটি বাজারে গোলাবর্ষণে পাঁচ শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। শুক্রবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-বাব শহরের একটি বাজারে রকেট হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। অবশ্য হোয়াইট হেলমেট রেসকিউ গ্রুপ প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৯ বলে জানিয়েছিল। খবর রয়টার্সের। আন্তর্জাতিক এই সংস্থাটি বলছে, হামলার পর উদ্ধার ও অনুসন্ধান অভিযান […]

সম্পূর্ণ পড়ুন