রায় ঘোষণা; ডেসটিনির রফিকুলের ১২ ও হারুনের ৪ বছরের কারাদণ্ড

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকের অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের মামলায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের ৪ বছর, পলাতক আসামি জসিম উদ্দিন ভূঁইয়ার ১০ বছর এবং মামলার বাকি ৪৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ […]

সম্পূর্ণ পড়ুন

চার্জার ফ্যানের ভেতরে মিলল দেড় কোটি টাকার সোনার বার

চার্জার ফ্যানের ভেতরে দেড় কোটি কোটি টাকার সোনার বারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩০০ গ্রাম সোনার বারসহ ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যাত্রীর নাম শফিকুল ইসলাম। তিনি বাহরাইন থেকে দেশে ফিরেছেন। তাকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, বুধবার […]

সম্পূর্ণ পড়ুন

পাবনায় ১ লাখ ৪০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

পাবনা সদর, সুজানগর, বেড়া, ঈশ্বরদী ও সাঁথিয়া উপজেলায় গোডাউনে পৃথক অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পাবনা সদর থেকে ৪৩ হাজার লিটার, বেড়া […]

সম্পূর্ণ পড়ুন

আখাউড়ায় মহসিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের ব্যবসায়ী মহসিন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার বিকালে উপজেলার কর্নেল বাজার থেকে খলাপাড়া কবরস্থান এলাকা পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে এলাকাবাসীর পাশাপাশি মহসিন সরকারের পরিবারের সদস্যরাও অংশ নেন। কর্মসূচি থেকে দিবালোকে ছুরিকাঘাতে মহসিন সরকার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত খুনি আরিফের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান […]

সম্পূর্ণ পড়ুন

চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জে বিএনপি কর্মীকে ধারালো অস্ত্রাঘাতে ও পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জে কামাল হোসেনকে (৬৩) ধারালো অস্ত্রাঘাতে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের শিকার কামাল হোসেন জেহালা ইউনিয়নের মুন্সীগঞ্জ মাঝেরপাড়ার মরহুম জাহান মাস্টারের ছেলে। তিনি একজন সক্রিয় বিএনপির কর্মী ছিলেন। সোমবার রাত সাড়ে এগারটার দিকে মুন্সীগঞ্জ প্রতিজ্ঞা নার্সিং হোমের সামনে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে […]

সম্পূর্ণ পড়ুন

অবশেষে গতিপথ বদলেছে, যেখানে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ গতিপথ বদলাচ্ছে। বাংলাদেশ উপকূলে এ ঝড়ের আঘাত হানার আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অশনির প্রভাবে বাংলাদেশে ভারি বর্ষণ হবে। সোমবার রাতে এ তথ্য জানিয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় অশনি গতিপথ বদলে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা সরে যাচ্ছে। বাংলাদেশ উপকূলে আঘাত হানার আভাস নেই। এখন প্রবল […]

সম্পূর্ণ পড়ুন

৩শ’ আসনে ইভিএমে ভোট নেয়ার সক্ষমতা নেই: সিইসি

জাতীয় সংসদের তিনশ’ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ার সক্ষমতা নির্বাচন কমিশনের নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন। তিনি বলেন, সম্পূর্ণ আসনে ইভিএমে ভোট নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ইভিএমের বিষয়ে […]

সম্পূর্ণ পড়ুন

পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়া সেই গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় গায়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়া সেই গৃহবধূ তামান্না খাতুন মারা গেছেন। এ ঘটনায় বার্ন ইউনিটে এখনো চিকিৎসাধীন রয়েছেন তামান্নার বর্তমান ও সাবেক স্বামী। বর্তমান স্বামীসহ তামান্নার শরীরে আগুন ধরিয়ে নিজের দেহেও আগুন ধরান সাবেক স্বামী প্রবাসী সাদ্দাম হোসেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা […]

সম্পূর্ণ পড়ুন

ঘূর্ণিঝড় অশনি দক্ষিন পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে আসতে শুরু করেছে। আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। সোমবার সাকাল থেকেই টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সারাদিন দেখা মেলেনি সূর্যের। ঘূর্ণিঝড় অশনি’র খবরে উৎকণ্ঠা বেড়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বেড়িবাঁধের বাইরে বসবাসরতদের মধ্যে। এদিকে পায়রাসহ সব বন্দরসমূহকে […]

সম্পূর্ণ পড়ুন

সুখবর এসএসসি পরীক্ষার্থীদের জন্য

সুখবর এসএসসি পরীক্ষার্থীদের জন্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার থেকে ১৬ মে পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে ১৭ মে পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে। এর আগে গত ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এসএসসি পরীক্ষার […]

সম্পূর্ণ পড়ুন