সম্রাটকে ছাড়পত্র দিতে আরও সময় লাগবে: বিএসএমএমইউ

ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগ ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট অসুস্থ থাকায় হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে আরও ৩ থেকে ৪ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান। সোমবার সম্রাটের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি যুগান্তরকে এ তথ্য জানান। এসময় তিনি বলেন, […]

সম্পূর্ণ পড়ুন

কল রেকর্ড ভাইরাল, ক্ষমা চাইলেন ইডেন ছাত্রলীগ নেত্রী

ঢাকার ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন সুস্মিতা বাড়ৈ। তিনি বিবাহিত হয়েও এ পদ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিষয়ে মন্তব্য চাওয়ায় এক গণমাধ্যমকর্মীকে […]

সম্পূর্ণ পড়ুন

৬০ বছরে বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক এমপি বাবু

৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী বাবু। রবিবার (১৫ মে) দুপুরে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু অনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বুড়ো বয়সে বিয়ে নিয়ে তোলপাড় হচ্ছে। ফেসবুকে রসালো আলোচনা সমালোচনার ছবি ভাইরাল হয়েছে। বিভিন্ন জন টিকটক করেও মজা করছেন। […]

সম্পূর্ণ পড়ুন

প্রথমবার আবাদ করেই সাড়া ফেলেছে বঙ্গবন্ধু ধান-১০০

দেশে প্রথমবার আবাদ করেই কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বঙ্গবন্ধু ধান-১০০। তুলনামূলক কম সময় এবং কম খরচে রোগবালাই ও পোকামাকড় আক্রমণ রোধ করার গুণসম্পন্ন এ ধান আবাদ করে বেশি ফলন পাওয়ায় আগামীতে এ ধানের আবাদ আরও বাড়বে বলে জানিয়েছেন কৃষকরা। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎকৃষ্ট জিংকসমৃদ্ধ এই বঙ্গবন্ধু ধান দেশের মানুষের পুষ্টি […]

সম্পূর্ণ পড়ুন

শেখ হাসিনার নেতৃত্বে দেশে নীরব বিপ্লব ঘটে গেছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতিসংঘের মহাসচিব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টসহ সবাই বাংলাদেশের প্রশংসা করে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে বাণী দিয়েছেন, সেখানেও তিনি বলেছেন- বাংলাদেশের অগ্রগতি উন্নয়নশীল বিশ্বের জন্য উদাহরণ। শনিবার (১৪ মে) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ উদ্যোগে নারীর ক্ষমতায়ন’ বিষয়ক আলোচনা সভায় প্রধান […]

সম্পূর্ণ পড়ুন

মানিকগঞ্জে ১০ হাজার লিটার তেল উদ্ধার

মানিকগঞ্জে সিংগাইরে ধল্লা বাজারে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় ১০ হাজার লিটার সয়াবিন উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর। এই বাজারের আলতাফ স্টোরের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সিঙ্গাইর উপজেলার ধল্লা বাজারের শনিবার অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলতাফ স্টোরে বিপুল পরিমাণ তেলের অবৈধ মজুদের […]

সম্পূর্ণ পড়ুন

মসজিদে আসরের নামাজের আজান দিতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুর: শেরপুরের নকলায় মসজিদে আসরের নামাজের আজান দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে সাঈদ (১৪) নামে স্কুলছাত্র মৃত্যু হয়েছে। নকলা উপজেলার উরফা ইউনিয়নের শালকা গ্রামের কৃষক নজরুল ইসলামের ছেলে সাঈদ (১৪) শনিবার আসরের নামাজের আজান দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। নিহত সাঈদ […]

সম্পূর্ণ পড়ুন

সম্মেলন প্রত্যাশীদের তোপের মুখে ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক

ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা না করায় তোপের মুখে পড়েছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। শনিবার দুপুরে মধুর ক্যান্টিনে উপস্থিত হলে ছাত্রলীগের সম্মেলন প্রত্যাশীদের একাংশের তোপের মুখে পড়েন তারা। এসময় সম্মেলন প্রত্যাশীদের বিভিন্ন প্রশ্নের মুখে তাদের সঙ্গে আলোচনায় বসেন সভাপতি-সাধারণ সম্পাদক। এ বিষেয়ে জানতে চাইলে সম্মেলন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি […]

সম্পূর্ণ পড়ুন

শ্রীলংকার মতো পরিস্থিতির দিকে বাংলাদেশ: মেজর হাফিজ

বরিশালে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ (বীরবিক্রম) বলেছেন, রাতের আঁধারে নির্বাচিত অযোগ্য সরকার গণতন্ত্র বিদায় করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বর্তমানে দেশ শ্রীলংকার মতো পরিস্থিতির দিকে এগুচ্ছে। এখন নিজেদের অবস্থান ধরে রাখতে হলে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তা না হলে শ্রীলংকার প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-নেতাদের মতো পরিণতি অপেক্ষা করছে। […]

সম্পূর্ণ পড়ুন

প্রতিটি ধর্মের উৎসব আজ দেশে সবার উৎসবে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

শে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ও অপশক্তি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার (১৪ মে) সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ […]

সম্পূর্ণ পড়ুন