টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীর আমতলী কেরানীরটেক এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ নার্গিস আক্তার (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল আমতলী কেরানীরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নার্গিস আক্তার ওই এলাকার আলাল উদ্দিনের মেয়ে। অভিযানের সময় তার হেফাজত থেকে আট […]

সম্পূর্ণ পড়ুন
অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ স্ত্রীর

অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ স্ত্রীর

জয়পুরহাটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেনের বিরুদ্ধে যৌতুক দাবি, নির্যাতন, একাধিক নারীর সঙ্গে সম্পর্ক এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন তার স্ত্রী শামিয়া খান এশা। রোববার (২৬ জুলাই) রাজধানীর ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এশা দাবি করেন, ২০১৯ সালে বিয়ের পর প্রথমদিকে সংসার ভালো থাকলেও পরে স্বামীর আচরণ বদলে যায়। তিনি অভিযোগ করেন, আরিফ হোসেন নিয়মিত […]

সম্পূর্ণ পড়ুন
চুয়াডাঙ্গা ও মাগুরায় শিশু ধর্ষণ এবং হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা ও মাগুরায় শিশু ধর্ষণ এবং হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা ও মাগুরায় পৃথক দুই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) দুই জেলার আদালতে পৃথকভাবে এ রায় ঘোষণা করা হয়। মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান শিশু রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত হাসান বর্তমানে কারাগারে রয়েছেন। মামলার তথ্য […]

সম্পূর্ণ পড়ুন
ফাইনালকে ঘিরে গোপালগঞ্জে গরু জবাই, আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ

ফাইনালকে ঘিরে গোপালগঞ্জে গরু জবাই, আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ

ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বইছে উৎসবের আমেজ। প্রিয় দলের শিরোপা প্রত্যাশায় উপজেলার বিভিন্ন এলাকায় গরু জবাই করে ভূরিভোজ, বড় পর্দায় খেলা দেখার আয়োজন এবং নানা উৎসবমুখর কর্মসূচি গ্রহণ করেছেন সমর্থকরা। রোববার (১৯ জুলাই) উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং […]

সম্পূর্ণ পড়ুন
মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পিসহ ৫ জন গ্রেফতার

মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পিসহ ৫ জন গ্রেফতার

রাজধানীর মতিঝিল এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা ওরফে বাপ্পি এবং তার চার সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া অন্যরা হলেন—মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মানিক কাজী (৫০) এবং রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)। শনিবার […]

সম্পূর্ণ পড়ুন
প্রবাসীর স্ত্রী নিখোঁজ, সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

প্রবাসীর স্ত্রী নিখোঁজ, সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার অভিযোগও করেছেন স্বজনরা। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর মোল্লাবাড়ির বাসিন্দা মো. রুবেল জীবিকার […]

সম্পূর্ণ পড়ুন
১২ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা

১২ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ১২ জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে একই সময়ে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার কয়েকটি নদীসংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (১২ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস […]

সম্পূর্ণ পড়ুন
ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতায় ভোগান্তি

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতায় ভোগান্তি

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। রোববার (১২ জুলাই) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার) […]

সম্পূর্ণ পড়ুন
গোয়াইনঘাট সীমান্তে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ-বিজিবি

গোয়াইনঘাট সীমান্তে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ-বিজিবি

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, […]

সম্পূর্ণ পড়ুন
মধুপুরে বন্য প্রাণীর নিরাপদ চলাচলে বন বিভাগের ৫ রোপওয়ে করিডর

মধুপুরে বন্য প্রাণীর নিরাপদ চলাচলে বন বিভাগের ৫ রোপওয়ে করিডর

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর গড়াঞ্চল অংশে বন্য প্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে পাঁচটি রোপওয়ে করিডর নির্মাণ করেছে বন বিভাগ। দ্রুতগতির যানবাহনের ধাক্কায় বন্য প্রাণীর মৃত্যু ও সড়ক দুর্ঘটনা কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। টাঙ্গাইল বন বিভাগ জানায়, মধুপুর জাতীয় উদ্যান সদর রেঞ্জের আওতাধীন পঁচিশ মাইল থেকে রসুলপুর বাজার পর্যন্ত মহাসড়কের ঝুঁকিপূর্ণ পাঁচটি স্থানে রাস্তার দুই […]

সম্পূর্ণ পড়ুন