অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লায় নিহত কিশোর অপ্রতিম হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত শেষ হয়েছিল, অপ্রতিম হত্যার ক্ষেত্রেও একইভাবে বিচার প্রক্রিয়া শেষ হবে বলে তিনি আশা করেন। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, কুমিল্লার ঘটনায় সারাদেশের […]

সম্পূর্ণ পড়ুন
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। রোববার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা গুরুত্ব […]

সম্পূর্ণ পড়ুন
চুয়াডাঙ্গায় ২ হাজার ৬৫০ ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক

চুয়াডাঙ্গায় ২ হাজার ৬৫০ ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়। আটক দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের […]

সম্পূর্ণ পড়ুন
প্রকাশ হলো নতুন পে স্কেলের গেজেট, তিন ধাপে বাড়বে সরকারি কর্মীদের বেতন

প্রকাশ হলো নতুন পে স্কেলের গেজেট, তিন ধাপে বাড়বে সরকারি কর্মীদের বেতন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেলের গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন বেতন কাঠামোয় গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে গেজেটটি প্রকাশ করা হয়। গেজেট অনুযায়ী, নতুন বেতন কাঠামো […]

সম্পূর্ণ পড়ুন
শিগগিরই গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

শিগগিরই গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

শিগগিরই দেশে গ্যাস সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, গ্যাসের চাহিদা পূরণে সরকার শুধু বিদেশের ওপর নির্ভরশীল থাকবে না, বরং দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]

সম্পূর্ণ পড়ুন
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী

১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনার কথাও জানিয়েছেন তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। […]

সম্পূর্ণ পড়ুন
সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়লেও বাড়ছে উদ্বেগ

সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়লেও বাড়ছে উদ্বেগ

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক শ্রমবাজারে পরিণত হয়েছে সিঙ্গাপুর। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ৫৫ হাজার ৬১৪ জন বাংলাদেশি কর্মী গেছেন। তবে বিদেশি কর্মী গ্রহণে সিঙ্গাপুরের নিয়ন্ত্রণ আরও কঠোর করার পরিকল্পনায় দেশটির শ্রমবাজারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত বিদেশে যাওয়া মোট ৫ […]

সম্পূর্ণ পড়ুন
ঢাকায় পুলিশের অভিযানে ৫১৫ জন গ্রেপ্তার

ঢাকায় পুলিশের অভিযানে ৫১৫ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশের বিভিন্ন বিভাগের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, […]

সম্পূর্ণ পড়ুন
বাংলাদেশিদের ভিয়েতনাম ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশিদের ভিয়েতনাম ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি উন্নয়নের সম্ভাবনাগুলো কাজে লাগাতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ […]

সম্পূর্ণ পড়ুন
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এম এ খালেক মোজাহার আলী বিশ্বাসের ছেলে। তিনি মেহেরপুরের গাংনী বাজারের থানা রোড এলাকার বাসিন্দা। তিনি মেহেরপুর জেলা […]

সম্পূর্ণ পড়ুন