হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিতভাবে ৫০ জনের হাম শনাক্ত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত […]

সম্পূর্ণ পড়ুন
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের তথ্যকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার ওই রিপোর্ট আমলে নিচ্ছে না। সোমবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখনো জাতিসংঘের প্রতিবেদনটি পড়েননি, তবে প্রতিবেদনটির বিষয়ে শুনেছেন। সেখানে কিছু পর্যবেক্ষণ থাকতে পারে […]

সম্পূর্ণ পড়ুন
নিয়ন্ত্রণে আসছে অটোরিকশা, রেজিস্ট্রেশন পেতে মানতে হবে শর্ত

নিয়ন্ত্রণে আসছে অটোরিকশা, রেজিস্ট্রেশন পেতে মানতে হবে শর্ত

ব্যাটারিচালিত অটোরিকশাকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। তবে রেজিস্ট্রেশন পেতে হলে এসব অটোরিকশার ব্যাটারি সৌর বিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তবে সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো মাধ্যমে ব্যাটারি চার্জ করা […]

সম্পূর্ণ পড়ুন
দেশজুড়ে জেএমবির সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

দেশজুড়ে জেএমবির সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

২০০৫ সালের ১৭ আগস্ট দুপুরে মুন্সিগঞ্জ ছাড়া দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালানো হয়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) প্রায় আধা ঘণ্টার ব্যবধানে দেশের ৩০০টির বেশি স্থানে সাড়ে চার শতাধিক বোমা বিস্ফোরণ ঘটায়। ভয়াবহ ওই হামলার ২১ বছর পূর্ণ হলো আজ। সিরিজ হামলায় দুজন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন। […]

সম্পূর্ণ পড়ুন
যাচাই শেষ, ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নেবে মিয়ানমার

যাচাই শেষ, ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নেবে মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে যাচাইয়ের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মিয়ানমারের জান্তা-সমর্থিত সরকার। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাইকৃত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে দেশটি। শনিবার (১৫ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এসব তথ্য […]

সম্পূর্ণ পড়ুন
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে: প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে: প্রতিমন্ত্রী

দেশের চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে আজ বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের চলমান ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এলএনজি সরবরাহে বাধা […]

সম্পূর্ণ পড়ুন
জুলাইযোদ্ধাদের সিএনজি-রিকশা উপহার প্রধানমন্ত্রীর

জুলাইযোদ্ধাদের সিএনজি-রিকশা উপহার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন। সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন […]

সম্পূর্ণ পড়ুন
নিখোঁজের ১২ ঘণ্টা পর রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুমে এএসআইয়ের মরদেহ উদ্ধার

নিখোঁজের ১২ ঘণ্টা পর রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুমে এএসআইয়ের মরদেহ উদ্ধার

নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভোরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবারের রোলকলে ইরানি পাহাড় পুলিশ […]

সম্পূর্ণ পড়ুন
১৬ আগস্ট কিশোরগঞ্জে দ্বিতীয় ধাপের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬ আগস্ট কিশোরগঞ্জে দ্বিতীয় ধাপের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জে দ্বিতীয় ধাপের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম […]

সম্পূর্ণ পড়ুন
গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে কবে, যা জানাল কেজিডিসিএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে কবে, যা জানাল কেজিডিসিএল

টানা দুই সপ্তাহ ধরে চলা তীব্র গ্যাস সংকট ও বিদ্যুতের লোডশেডিংয়ে দেশের শিল্পখাত বড় ধরনের চাপে পড়েছে। গ্যাসের অভাবে অনেক শিল্পকারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এতে অভ্যন্তরীণ বাজারে বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি রপ্তানিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) জানিয়েছে, বুধবার (৫ আগস্ট) থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ […]

সম্পূর্ণ পড়ুন