হামাসকে সম্পূর্ণ নির্মূল করতে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “হামাসের বিরুদ্ধে এখন পর্যন্ত আমি ধৈর্য্য ধরে আছি। তবে তারা যদি কোনো চুক্তি ভঙ্গ করে, তাহলে দ্রুততম সময়ে ভয়াবহভাবে তাদের নিশ্চিহ্ন করা হবে।”
তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যের বেশ কিছু মিত্র দেশ এই অভিযানে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। ট্রাম্পের অনুরোধ পেলেই এসব দেশ গাজার উদ্দেশে ভারী অস্ত্রশস্ত্রসহ সেনা পাঠাবে বলেও উল্লেখ করেন তিনি।
তবে, কোন কোন দেশ এমন প্রতিশ্রুতি দিয়েছে তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট।
এই বক্তব্যে নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
