ধর্মেন্দ্রর প্রেমে পড়ে ধর্ম বদলে হেমা মালিনী, ইসলাম গ্রহণ করেই ১৯৮০ সালে বিয়ে

ধর্মেন্দ্রর প্রেমে পড়ে ধর্ম বদলে হেমা মালিনী, ইসলাম গ্রহণ করেই ১৯৮০ সালে বিয়ে

বিনোদন

বলিউডের আলোচিত প্রেমকাহিনিগুলোর মধ্যে অন্যতম ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম ও দাম্পত্য জীবন। একসঙ্গে সিনেমার শুটিং করতে গিয়েই বিবাহিত ধর্মেন্দ্রর প্রেমে পড়েন হেমা মালিনী। সময়ের সঙ্গে সেই সম্পর্ক গভীর প্রেমে রূপ নেয়।

কিন্তু বিয়েতে গিয়ে বাধা তৈরি হয়। ধর্মেন্দ্র তখন প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। হিন্দু বিবাহ আইন অনুযায়ী প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ছাড়া দ্বিতীয় বিয়ে সম্ভব নয়। আর প্রকাশ কৌর কোনোভাবেই ডিভোর্স দিতে রাজি ছিলেন না।

বিয়ের জন্য ধর্ম পরিবর্তন হেমাকে বিয়ে করতে আইনি জটিলতা এড়াতে এক সময় ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন ধর্মেন্দ্র। ইসলাম ধর্ম গ্রহণ করলে শরীয়ত আইন অনুযায়ী একজন পুরুষ একই সময়ে চারটি বিয়ে করতে পারে—এই সুযোগের কারণে ধর্মেন্দ্র ও হেমা দুজনই ইসলাম গ্রহণ করেন।

ধর্মান্তরের পর ধর্মেন্দ্র নিজের নাম পরিবর্তন করে রাখেন দিলওয়ার খান এবং হেমা মালিনীর নতুন নাম হয় আইশা। যদিও পরবর্তী সময়ে তারা এই নাম আর ব্যবহার করেননি, এমনকি ইসলাম ধর্মীয় রীতিনীতি পালনের বিষয়েও তারা কখনো প্রকাশ্যে কিছু বলেননি।

ধর্মান্তর নিয়ে নীরবতা ধর্ম পরিবর্তনের বিষয়টি নিয়ে ধর্মেন্দ্র বা হেমা মালিনী—কেউই কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি। এমনকি তাদের জীবনযাপনেও ধর্ম পরিবর্তনের প্রভাব বিশেষভাবে দেখা যায়নি।

১৯৮০ সালে বিয়ে, দুই কন্যার জন্ম সব বাধা পেরিয়ে ১৯৮০ সালে বিয়ে করেন ধর্মেন্দ্র ও হেমা মালিনী। তাদের সংসারে দুই কন্যা সন্তান জন্ম নেয়—ইশা দেওল ও আহানা দেওল। বলিউড ইতিহাসে তাদের প্রেম, বিয়ে ও ধর্ম পরিবর্তনের ঘটনা আজও অন্যতম আলোচিত অধ্যায়।