ভারতীয় বাংলা সিনেমা ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ মুক্তির অপেক্ষায়। সদ্য প্রকাশিত প্রমোশনাল মিউজিক ভিডিও তে দর্শকদের মধ্যে আগ্রহের স্রোত বইছে। জনপ্রিয় কালজয়ী গান ‘চুরি ছাড়া কাজ নেই’-এর রিমেক সংস্করণে নতুন, লাস্যময়ী এবং গ্ল্যামারাস রূপে হাজির হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। তার চোখের চাহনি, মায়াবী নাচের ভঙ্গি এবং রেট্রো সাজসজ্জা একসাথে মিলিয়ে বাংলা সিনেমার স্বর্ণযুগের ছোঁয়া ফেরিয়ে এনেছে।
মূল গানে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি লতা মুঙ্গেশকর ও কিশোর কুমার, আর নতুন সংস্করণে গানটি গেয়েছেন সৌম্য ঋত ও শ্রুতি। সংগীতায়োজন করেছেন রাহুল সরকার। ভিডিওতে দর্শনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জন ভট্টাচার্য, আর বিশেষ উপস্থিতি রয়েছেন প্রধান তারকা রুদ্রনীল ঘোষ ও সৌরভ দাস। এছাড়াও চলচ্চিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল ব্যানার্জি, অনুরাধা মুখার্জি সহ আরও অনেকে।
মিউজিক ভিডিওর পরিচালনা করেছেন আর চট্টোপাধ্যায় ও হিমালয় দেবনাথ, কোরিওগ্রাফি করেছেন বিক্রম, এবং পুরো সৃজনশীল তত্ত্বাবধান ছিল পরিচালক জয়ব্রত দাসের। তিনি জানিয়েছেন, “বাংলা সিনেমার স্বর্ণযুগকে আধুনিক দর্শকের সামনে নতুনভাবে উপস্থাপন করা এই ছবির মূল উদ্দেশ্য।”
ট্রেলার লঞ্চ করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, যা টালিপাড়ার অনেক তারকারা ইতিমধ্যেই প্রশংসা করেছেন। ট্রেলার-তে ভিজ্যুয়াল টোন এবং সাহসী গল্পের ধরণ দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে।
ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর কিছু দৃশ্য সংশোধনের পর মুক্তির ছাড়পত্র পায়। রক্তাক্ত রহস্য, আবেগ এবং রেট্রো গ্ল্যামারে মোড়া ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ মুক্তি পাবে ১৪ নভেম্বর।
