ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সম্প্রতি একাধিক প্রেম নিয়ে মন্তব্য করে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, নিজের ভালো থাকা এবং সময় কাটানোর উপায় হিসেবে প্রেম করা কোনো অন্যায় নয়। স্বস্তিকা আরও বলেন, মানুষের জীবনে একাধিক প্রেম থাকা স্বাভাবিক এবং তা নৈতিকভাবে কোনো অপরাধ নয়।
তার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। পাল্টা জবাব দিতে নিজের ফেসবুক পেজে তিনি একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি বলেন, “হ্যাঁ, বলেছি এবং বাস্তবেই ভালো করেছি। প্রেম নিয়ে মিডিয়া যতবার জিজ্ঞেস করবে, আমি এভাবেই উত্তর দেব। সমাজে প্রেম করা এখন কোনো অপরাধ নয়।”
স্বস্তিকা আরও বলেন, মানুষের হাতে সময় থাকলে সেটি প্রেমে ব্যয় করা উচিত। তিনি সমালোচকদের উদ্দেশ্য করে বলেন, অন্যের সমালোচনা না করে নিজের ভালো থাকার পথ খুঁজুন।
বর্তমানে স্বস্তিকা তার নতুন ওয়েব সিরিজ ‘কালীপটকা’-এর প্রচারণায় ব্যস্ত। ব্যক্তিগত জীবন ও মতামত নিয়ে এই বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে।
