টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঢাকা দুর্ঘটনা দেশ জুড়ে

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লাগার ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন শহরের ছোটকালিবাড়ি এলাকার স্বাধীন (২২) ও ফাহিম (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন দুই বন্ধু। বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দেয়ালে ধাক্কা লাগে। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।