Pakistan Super League (পিএসএল)-এ আজ বাংলাদেশি ক্রিকেটারদের মিলনমেলা বসছে। এক ম্যাচেই মাঠে দেখা যেতে পারে পাঁচজন বাংলাদেশি খেলোয়াড়কে। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় Lahore Qalandars মুখোমুখি হবে Peshawar Zalmi-এর।
লাহোর কালান্দার্স দলে রয়েছেন Mustafizur Rahman ও পারভেজ হোসেন ইমন। অন্যদিকে পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন Nahid Rana, Shoriful Islam ও তানজিদ হাসান তামিম।
পেশোয়ারের হয়ে নাহিদ রানা ও শরীফুল ইসলাম সবশেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। শরীফুল একটি উইকেট নিলেও নাহিদ চার ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে এখনো একাদশে সুযোগ পাননি তানজিদ হাসান তামিম।
অন্যদিকে লাহোরের হয়ে Mustafizur Rahman চলতি আসরে ভালো ছন্দে আছেন। চার ম্যাচে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি তিনি দলের সবচেয়ে মিতব্যয়ী বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন।
ইনজুরির কারণে আগের ম্যাচে না খেললেও, এই ম্যাচে দলে ফিরতে পারেন পারভেজ হোসেন ইমন। সবশেষ ম্যাচে তার ব্যাটে দেখা গিয়েছিল দারুণ ইনিংস।
