৬ হাজার ৪৭৬ জন ভু'য়া মু'ক্তি'যো'দ্ধা'র নাম বাতিল

৬ হাজার ৪৭৬ জন ভু’য়া মু’ক্তি’যো’দ্ধা’র নাম বাতিল

জাতীয়

মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৪৭৬ জনের নাম বাতিল করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ একটি চলমান প্রক্রিয়া এবং অভিযোগের ভিত্তিতে নিয়মিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেকেই ভুয়া তথ্য দিয়ে নিজেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন, যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত ৮৪২টি অভিযোগ জমা পড়েছে। তদন্ত শেষে ৪৮১ জনের নাম বাতিলের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

সংসদে মন্ত্রী বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত ও শুনানি পরিচালনা করে সংশ্লিষ্ট উপকমিটি। কেউ অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হলে তার সনদ ও সব ধরনের সুযোগ-সুবিধা বাতিল করা হয়।

তিনি উল্লেখ করেন, দেশের যেকোনো এলাকায় একই প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তালিকা আরও স্বচ্ছ করার কার্যক্রম চলমান থাকবে।