কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা

কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা

শিক্ষা

অনলাইন ক্লাস নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কেউ এটি চায় না, কিন্তু বৈশ্বিক বাস্তবতার কারণে এটি চালু রাখতে হচ্ছে। বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে স্কুলে অনলাইন ও অফলাইন—দুই ধরনের ক্লাসই চালু রাখা হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে। তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে দেখা গেছে, কেউই অনলাইন ক্লাসে আগ্রহী নয়। তবে বিশ্ব বাস্তবতা বিবেচনায় এটি চালিয়ে যেতে হচ্ছে।

এ সময় কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার ঘোষণা দেন তিনি। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার কথাও জানান।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে সৌরশক্তির আওতায় আনা হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষক সংকট মোকাবিলায় দ্রুত নতুন শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।