ইসরায়েলের দখল অব্যাহত, আলোচনার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে লেবানন

ইসরায়েলের দখল অব্যাহত, আলোচনার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে লেবানন

আন্তর্জাতিক

লেবাননের দক্ষিণাঞ্চলে ৫৫টি গ্রামের বাসিন্দাদের এখনো নিজ ঘরে ফিরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইসরায়েলি সেনাবাহিনী সেখানে ‘হলুদ রেখা’ নামে একটি সীমারেখা তৈরি করেছে, যা কার্যত দখলকৃত এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এই ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। তবে স্থানীয় বাসিন্দা ও পর্যবেক্ষকদের একাংশের মতে, এটি নতুন করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চললেও গত কয়েক দিনে দক্ষিণ লেবাননের একাধিক গ্রাম ও শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। অনেক এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে জানানো হয়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণের বড় শহর বিনতে জেবাইল। প্রায় ৩০ হাজার মানুষের এই শহরে এখন আর আগের মতো স্বাভাবিক জীবন নেই বলে স্থানীয়রা জানিয়েছেন।

যুদ্ধবিরতির চতুর্থ দিনেও পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে। মূল সংকটগুলোর কোনো সমাধান না হওয়ায় উত্তেজনা অব্যাহত আছে।

এদিকে ইসরায়েল এখনো লেবাননের কিছু এলাকায় অবস্থান ধরে রেখেছে। এই পরিস্থিতিতে সরকারের আলোচনাভিত্তিক অবস্থানের কারণে লেবাননের অভ্যন্তরে জনমনে ক্ষোভও বাড়ছে বলে জানা গেছে।