শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি এই সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর দেড়টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।
এর আগে দেশজুড়ে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দেশের তিন হাজার আটশ পঁচাশি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
