ইরানে সর্বোচ্চ নেতার সমর্থনে দেশজুড়ে র‍্যালি

ইরানে সর্বোচ্চ নেতার সমর্থনে দেশজুড়ে র‍্যালি

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে নতুন করে হুমকি দেওয়ার পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সাধারণ মানুষ রাস্তায় নেমে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানায় বলে জানিয়েছে আল জাজিরা।

রাজধানী তেহরানের ইমাম হোসেন স্কয়ার এবং আযাদি স্কয়ারে হাজারো মানুষের অংশগ্রহণে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের হাতে ইরানের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় এবং মধ্যপ্রাচ্য থেকে দুই দেশের প্রভাব প্রত্যাহারের দাবি জানায়। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের হুমকি বন্ধ এবং ইরানের বন্দরের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের আহ্বান জানায়।

এছাড়া মিছিল ও সমাবেশে দেশটির বর্তমান ও সাবেক নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেওয়া হয়। এতে করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।