ভবানীপুরে মমতার হার, গণনাকেন্দ্রে হা'ম'লা'র অভিযোগ

ভবানীপুরে মমতার হার, গণনাকেন্দ্রে হা’ম’লা’র অভিযোগ

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। একাধিক জেলায় ভরাডুবির মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। সবচেয়ে বড় ধাক্কা এসেছে দলটির শীর্ষ নেতৃত্বে।

Mamata Banerjee নিজ নির্বাচনী এলাকা ভবানীপুরে পরাজিত হয়েছেন। তাকে হারিয়েছেন বিজেপি নেতা Suvendu Adhikari।

তবে ফল ঘোষণার আগেই গণনাকেন্দ্র নিয়ে গুরুতর অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার কালীঘাটে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভবানীপুরের গণনাকেন্দ্রে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

তার অভিযোগ, গণনাকেন্দ্রে ঢুকে এজেন্টদের প্রবেশের অনুরোধ করলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তিনি বলেন, ওই সময় তাকে মারধর করা হয় এবং সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল।

এছাড়া দলের কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে কঠোর ভাষায় সমালোচনা করে মমতা বলেন, তাদের প্রতি তার আর কোনো সম্মান নেই।

নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তিনি দাবি করেন, বিজেপি শতাধিক আসনে প্রভাব খাটিয়েছে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। অন্যদিকে, জয়ের পর Suvendu Adhikari বলেন, এটি জনগণের বিজয়।