একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা

একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা

বিনোদন

চলচ্চিত্র ও শোবিজ অঙ্গনে সৌন্দর্যচর্চা, প্লাস্টিক সার্জারি ও কসমেটিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তারকাদের চেহারা, ত্বক এবং বয়স ধরে রাখার নানা পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই আলোচনা-সমালোচনা দেখা যায়।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা মন্তব্য করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। সেখানে তিনি বর্তমান সময়ের অভিনেত্রীদের সৌন্দর্যচর্চা ও বিভিন্ন অ্যাস্থেটিক পদ্ধতি নিয়ে নিজের মত প্রকাশ করেন।

তমা মির্জা বলেন, বর্তমানে যেসব অভিনেত্রীর সিনেমা মুক্তি পাচ্ছে, তাদের অধিকাংশই অ্যাস্থেটিক পদ্ধতির সহায়তা নেন। তবে একমাত্র পরীমনিকে তিনি ‘রিয়েল বিউটি’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তিনি সৌন্দর্যচর্চার বিপক্ষে নন, বরং যারা বিভিন্ন পদ্ধতির সাহায্য নেন কিন্তু তা অস্বীকার করেন, তাদের বিষয়েই আপত্তি রয়েছে। তার ভাষায়, সময়ের সঙ্গে নিজের পরিবর্তন স্বাভাবিক হলেও কিছু পরিবর্তন স্পষ্টভাবে বোঝা যায়।

তমা মির্জা বলেন, অনেকেই বয়সের সঙ্গে পরিবর্তন স্বীকার করতে চান না, যা তার কাছে অস্বস্তিকর লাগে। তবে তিনি মনে করেন, এটি নিয়ে খোলামেলা থাকা উচিত, কারণ মানুষ ভালো লাগা-না লাগার প্রতিক্রিয়া দিতেই পারে।

অনুষ্ঠানে তিনি আরও জানান, বর্তমানে শুধু নারীরাই নয়, পুরুষ তারকারাও বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্ট নিচ্ছেন।