তিউনিসিয়া ও তুরস্কে ঈদুল আজহার তারিখ ঘোষণা, কবে উদযাপন?

তিউনিসিয়া ও তুরস্কে ঈদুল আজহার তারিখ ঘোষণা, কবে উদযাপন?

আন্তর্জাতিক

ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, দেশ দুটিতে আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হচ্ছে। সেই হিসাবে ১০ জিলহজ পড়ছে ২৭ মে, যেদিন উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়া ও তুরস্ক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ইসলামী মাস নির্ধারণ করে থাকে। বিশেষ করে তুরস্ক সাধারণত খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক ক্যালেন্ডার অনুসরণ করে।

ফলে দেশটিতে ঈদের তারিখ আগেভাগেই ঘোষণা করা সম্ভব হয়। তবে অন্যান্য অনেক মুসলিম দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের দিন নির্ধারণ করা হয়ে থাকে।