এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহা উপলক্ষে উৎসব ভাতার চেক ছাড় দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।মঙ্গলবার অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদুল আজহা-২০২৬ উৎসব ভাতা বাবদ চারটি চেক ১৮ মে সংশ্লিষ্ট ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
চেকগুলো অগ্রণী ব্যাংক PLC ও রূপালী ব্যাংক PLC-এর প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক PLC ও সোনালী ব্যাংক PLC-এর স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।
এতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীরা ১৯ মের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে ঈদুল আজহার উৎসব ভাতার টাকা উত্তোলন করতে পারবেন।
