হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রা'ন্ত ১,৩৩৭

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃ’ত্যু, নতুন আ’ক্রা’ন্ত ১,৩৩৭

জাতীয়

সারা দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৭ জন শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ৬৫ দিনে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯১১ জনে। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৪২ হাজার ৮৬৮ জনকে।

এছাড়া ল্যাব পরীক্ষায় এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২৩৬ জন। সব মিলিয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৯৮০ জন রোগী।