আদালতে রামিসা হ'ত্যা মা'ম'লা'র আ'সা'মি সোহেল আমি ও আমার স্ত্রী নির্দোষ

আদালতে রামিসা হ’ত্যা মা’ম’লা’র আ’সা’মি সোহেল আমি ও আমার স্ত্রী নির্দোষ

আইন-আদালত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলায় নিজেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে নির্দোষ দাবি করেছেন প্রধান আসামি সোহেল রানা। সোমবার (১ জুন) ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের শুনানিতে তিনি এ দাবি জানান।

বিচারক মাসরুর সালেকীনের আদালতে এদিন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়। অভিযোগ গঠন সম্পন্ন হলে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। অপরদিকে অভিযুক্তদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আদালতে বক্তব্য উপস্থাপন করেন।

এর আগে গত ২৪ মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার দেওয়া অভিযোগপত্র (চার্জশিট) আমলে নেন আদালত।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরদিন নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।