আর্জেন্টিনার ম্যাচ যেভাবে মোবাইলে দেখা যাবে

আর্জেন্টিনার ম্যাচ যেভাবে মোবাইলে দেখা যাবে

খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

ম্যাচটিকে ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের খেলা দেখতে মুখিয়ে আছেন আর্জেন্টিনা সমর্থকরা।

বাংলাদেশের দর্শকরা ঘরে বসেই টেলিভিশনে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস এবং সময় টিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

যারা মোবাইল ফোন, ট্যাবলেট বা ল্যাপটপে খেলা দেখতে চান, তাদের জন্যও রয়েছে অনলাইন স্ট্রিমিংয়ের সুযোগ। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি পরিশোধের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে।

মোবাইল ও স্মার্ট ডিভাইস ব্যবহারকারীরা মাই রবি অ্যাপ, টফি এবং বায়োস্কোপ প্ল্যাটফর্মের মাধ্যমে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচসহ বিশ্বকাপের অন্যান্য ম্যাচও উপভোগ করতে পারবেন।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাইবে আর্জেন্টিনা। অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে আলজেরিয়া।

ফলে বিশ্বকাপের এই বহুল প্রতীক্ষিত লড়াইটি ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে দারুণ উপভোগ্য এক ম্যাচ।