অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, এরপর ত্রিদেশীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ

অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, এরপর ত্রিদেশীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ

খেলাধুলা

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর একই দেশে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে টাইগাররা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিরিজের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

সূচি অনুযায়ী, আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট শেষে শুরু হবে তিন দলের ওয়ানডে সিরিজ।

১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ হবে আফগানিস্তান। তিন দলের লড়াই শেষে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজ শেষ করে দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে অক্টোবর মাসটি বাংলাদেশ দলের জন্য ব্যস্ত সূচিতে কাটবে।