চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে চার শিশুসহ ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (২০ জুন) ভোরে সীমান্তের শুকদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের শূন্যরেখার কাছে চার শিশুসহ ২০ জনের একটি দলকে দেখতে পেয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়। বর্তমানে তারা শূন্যরেখা থেকে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।

পুশইনের আশঙ্কা মোকাবিলায় সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে থেকে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি চালাচ্ছেন।

এ বিষয়ে বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।