২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব যত এগোচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে নকআউট পর্বের চিত্র। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও স্বাগতিক যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দল ইতোমধ্যে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, কাতার ও পানামার মতো কয়েকটি দলের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে গ্রুপ পর্বেই।
নকআউট নিশ্চিত করা দলগুলো মেক্সিকো (গ্রুপ এ) দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে সবার আগে নকআউট নিশ্চিত করে স্বাগতিক মেক্সিকো। প্রথম ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল।
যুক্তরাষ্ট্র (গ্রুপ ডি) প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে শেষ ৩২ নিশ্চিত করে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
জার্মানি (গ্রুপ ই) কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়ার পর আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউটে ওঠে জার্মানি।
আর্জেন্টিনা (গ্রুপ জে) লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা। এর আগে আলজেরিয়ার বিপক্ষে জিতেছিল ৩-০ গোলে।
ফ্রান্স (গ্রুপ আই) সেনেগালকে ৩-১ এবং ইরাককে ৩-০ গোলে হারিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয় ফরাসিরা।
নরওয়ে (গ্রুপ আই) ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে ইরাক ও সেনেগালকে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে নরওয়ে।
কলম্বিয়া (গ্রুপ কে) উজবেকিস্তান ও ডিআর কঙ্গোর বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ ৩২ নিশ্চিত করে কলম্বিয়া।
সুইজারল্যান্ড (গ্রুপ বি) কানাডাকে ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করে সুইজারল্যান্ড।
বসনিয়া ও হার্জেগোভিনা (গ্রুপ বি) সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা পেয়েছে দলটি।
ব্রাজিল (গ্রুপ সি) স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে সেলেসাওরা।
দক্ষিণ আফ্রিকা (গ্রুপ এ) দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত যাদের হাইতি (গ্রুপ সি) স্কটল্যান্ড ও ব্রাজিলের কাছে হেরে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নেয় হাইতি।
তুরস্ক (গ্রুপ ডি) অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে পরাজয়ে বিদায় নিশ্চিত হয় তুরস্কের।
তিউনিসিয়া (গ্রুপ এফ) সুইডেন ও জাপানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তিউনিসিয়া।
জর্ডান (গ্রুপ জে) অস্ট্রিয়া ও আলজেরিয়ার কাছে পরাজয়ের পর প্রথম বিশ্বকাপেই বিদায় নিতে হয় জর্ডানকে।
পানামা (গ্রুপ এল) ঘানা ও ক্রোয়েশিয়ার বিপক্ষে হার টানা দ্বিতীয় পরাজয় এনে দেয়, যা তাদের বিদায় নিশ্চিত করে।
কাতার (গ্রুপ বি) মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ শেষ করে ২০২২ সালের আয়োজক দেশ কাতার।
চেক প্রজাতন্ত্র (গ্রুপ এ) মেক্সিকোর কাছে হেরে এবং তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় চেক প্রজাতন্ত্র।
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শেষে আরও কয়েকটি দলের ভাগ্য নির্ধারণ হবে। নকআউট পর্বের বাকি স্থানগুলোর জন্য এখনো চলছে জমজমাট লড়াই।
