২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-তে আজ ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে ওঠা ইংল্যান্ড কাগজে-কলমে এগিয়ে থাকলেও, প্রথমবারের মতো নকআউটে ওঠা ডিআর কঙ্গোকে হালকাভাবে নিচ্ছে না থমাস টুখেলের দল। ইংল্যান্ড শিবিরে ডেকলান রাইস ফেরার সম্ভাবনা থাকলেও চোটের কারণে রিস জেমস অনিশ্চিত।
অন্যদিকে, পর্তুগালের সঙ্গে ড্র এবং উজবেকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী ডিআর কঙ্গো আরেকটি চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
এদিকে, ম্যাচে ক্লিন শিট রাখতে পারলে বিশ্বকাপে নিজের সপ্তম ক্লিন শিট পূর্ণ করবেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। এতে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা ১০ গোলরক্ষকের ক্লিন শিটের তালিকায় জায়গা করে নেবেন তিনি।
