ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোন আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোন আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান সংঘাতে সরাসরি জড়ানোর কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশটি প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

মধ্য ইসরায়েলের ইয়াদ বিনইয়ামিনে অনুষ্ঠিত এক সম্মেলনে স্মোট্রিচ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতে এই মুহূর্তে ইসরায়েলের সরাসরি অংশ নেওয়ার কোনো আগ্রহ নেই।’

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি আমাদের জন্য অনুকূল। তাই এতে নিজেদের জড়ানোর কোনো ইচ্ছা নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।’

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতকে ঘিরে সম্ভাব্য আঞ্চলিক অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।

তবে স্মোট্রিচের এই বক্তব্যের বিষয়ে ইসরায়েল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অতিরিক্ত মন্তব্য করেনি।