শাপলা চত্বর হত্যা মামলা: আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে লতিফ সিদ্দিকীকে

শাপলা চত্বর হত্যা মামলা: আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে লতিফ সিদ্দিকীকে

আইন-আদালত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে। মামলায় অভিযোগ রয়েছে, হেফাজতে ইসলামের শাপলা চত্বরের সমাবেশ পণ্ড করা এবং হত্যাকাণ্ডের পরিকল্পনায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলীয় বৈঠকে তিনি অংশ নিয়েছিলেন।

বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে একই দিন ঢাকার একটি নিম্ন আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, গ্রেপ্তার না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন।

জানা গেছে, শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আব্দুল লতিফ সিদ্দিকী ১০ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।