ট্রাম্পের মন্ত্রিসভা বৈঠকের মধ্যেই হরমুজে মার্কিন পাহারায় থাকা দুই ট্যাংকারে ইরানের হামলা

ট্রাম্পের মন্ত্রিসভা বৈঠকের মধ্যেই হরমুজে মার্কিন পাহারায় থাকা দুই ট্যাংকারে ইরানের হামলা

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠক চলাকালে হরমুজ প্রণালিতে মার্কিন সেনাবাহিনীর পাহারায় থাকা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে চলমান সংঘাত এবং জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্প মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে ছিলেন। এ সময় হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, তাদের নির্দেশ অমান্য করে চলাচলের চেষ্টা করায় দুটি তেল ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও চারটি ট্যাংকার দিক পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায় বলেও দাবি করেছে সংস্থাটি।

আইআরজিসির ভাষ্য, জাহাজগুলো মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তায় একটি অঘোষিত রুট ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

দুই সপ্তাহ আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে গেছে।