হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০

জাতীয়

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯০ জনে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৯১ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে দেশে মোট ১ লাখ ৪০ হাজার ৭৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৪৩ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।