ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোট ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দগ্ধ অবস্থায় আরও ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোররাতে ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখাইল’ নামের একটি আবাসিক হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
অগ্নিকাণ্ডের পর হোটেল থেকে দগ্ধ অবস্থায় ১৫ জনকে উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে বলে জানা গেছে। তবে কী কারণে হোটেলে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় হোটেল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।
