আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও বাড়ল স্বর্ণের দাম

অর্থনীতি

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সকাল ১০টা থেকে দেশের বাজারে সংশোধিত মূল্য কার্যকর করা হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।

বাজুসের নির্ধারিত এই দামের সঙ্গে সরকার নির্ধারিত মূল্য সংযোজন কর ও শ্রমমূল্য যুক্ত হয়ে ক্রেতাকে স্বর্ণালংকার কিনতে আরও বেশি অর্থ পরিশোধ করতে হবে।

স্বর্ণের বাজারে ধারাবাহিক মূল্য পরিবর্তনের কারণে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে নতুন দামের প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।