শুভশ্রীর উদ্দেশে খোলা চিঠি দেবের

শুভশ্রীর উদ্দেশে খোলা চিঠি দেবের

বিনোদন

আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীর নতুন সিনেমা ‘দেশু ৭’। দীর্ঘ সময় পর এই ছবির মাধ্যমে পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রীকে। একই সিনেমা দিয়ে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন দেব।

শুটিং শেষ হওয়ার পর সহশিল্পী শুভশ্রীর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন দেব। সেখানে তিনি জানান, সিনেমাটি পরিচালনা এবং মুক্তি নিয়ে যখন নানা অনিশ্চয়তার মধ্যে ছিলেন, তখন কোনো দ্বিধা ছাড়াই পাশে দাঁড়িয়েছিলেন শুভশ্রী। এমনকি গল্প বা সিনেমার নাম না জেনেও ছবিতে অভিনয়ের সম্মতি দিয়েছিলেন তিনি।

চিঠিতে দেব শুভশ্রীর ব্যক্তিত্ব ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন। তিনি লেখেন, দীর্ঘদিনের পরিচয় থাকলেও এই সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে মানুষ হিসেবে শুভশ্রীর পরিবর্তন ও পরিণতিকে নতুনভাবে উপলব্ধি করেছেন।

শুভশ্রীর পেশাগত দায়িত্বের পাশাপাশি ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখার প্রশংসাও করেন দেব। একই সময়ে ক্যারিয়ার শুরু করা দুই তারকা জীবনের নতুন অধ্যায়ে আবারও একসঙ্গে কাজ করতে পেরে তিনি গর্বিত বলেও জানান।

দেব আরও বলেন, এত বছর পরও দর্শকদের মধ্যে তাদের জুটির প্রতি ভালোবাসা ধরে রাখার জন্য শুভশ্রীকে ধন্যবাদ। নতুন সিনেমার জন্য শুভশ্রীর প্রতি শুভকামনাও জানিয়েছেন তিনি।